ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

করোনায় সারাবিশ্বে ‍আরো ১০ হাজার মৃত্যু, শনাক্ত সোয়া ১৯ লাখ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-২-২০২২ দুপুর ১১:৬

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১০ হাজার ২৬৮ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৮ লাখ ৯২ হাজার ৫৬১ জনে। একই সময়ে ১৯ লাখ ২৮ হাজার ৫৩৭ জন ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে মোট শনাক্ত দাঁড়াল ৪২ কোটি ২১ লাখ ১২ হাজার ৩২৩ জনে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান রাখা বৈশ্বিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে এবং সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে জার্মানিতে। জার্মানিতে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই লাখ ছয় হাজার ৩৭ জন এবং মারা গেছেন ২৪৬ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৩৩ লাখ ৬০ হাজার ৫৭৮ জন শনাক্ত এবং এক লাখ ২১ হাজার ৬৯৩ জন মারা গেছেন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক লাখ আট হাজার ৪৮০ জন এবং মারা গেছেন দুই হাজার ৭০ জন। দেশটিতে এ পর্যন্ত আট কোটি ২৪ হাজার ৫৩১ জন শনাক্ত এবং ৯ লাখ ৫৮ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে।

রাশিয়ায় সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক লাখ ৮০ হাজার ৭১ জন এবং মারা গেছেন ৭৮৪ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৫০ লাখ ২০ হাজার ৫৭৩ জন এবং মৃত্যু হয়েছে তিন লাখ ৪৩ হাজার ৯৫৭ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক কোটি ২০ লাখ ২৬ হাজার ৮৪৪ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১১৪ জন। নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক লাখ ২২ হাজার ৭৪৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৮০ লাখ ৬৪ হাজার ২২৪ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ৪৩ হাজার ১১১ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়ে মারা গেছেন ৩২৫ জন এবং নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২১ হাজার ৯১ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন চার কোটি ২৮ লাখ এক হাজার ৩২৬ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১১ হাজার ২৬২ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪৭ হাজার ৬৮৫ জন এবং মারা গেছেন ১৫৮ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৮৫ লাখ ৪৬ হাজার ২০৫ জন শনাক্ত এবং এক লাখ ৬০ হাজার ৩৭৯ জন মারা গেছেন।

ফ্রান্সে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮২ হাজার ৫৫৩ জন এবং মারা গেছেন ৩০৪ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ২১ লাখ ৫১ হাজার ১৮৮ জন করোনায় শনাক্ত এবং মারা গেছেন এক লাখ ৩৬ হাজার ৪৪৬ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় তুরস্কে ২৬৪ জন, ইতালিতে ৩১৪ জন, স্পেনে ২৮৮ জন, পোল্যান্ডে ৩০৪ জন, মেক্সিকোতে ৪৭০ জন, ইউক্রেনে ২৮২ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৪৩ জন, জাপানে ২৪৪ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী