ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

স্বাস্থ্যঝুঁকিতে কয়রার কৃষকরা


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৯-২-২০২২ দুপুর ২:১৮
খুলনার কয়রায় উপজেলায় জমিতে নিরাপদ কীটনাশক ব্যবহার না করায় স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন কৃষকরা। কিন্তু এ ব্যাপারে তাদের সচেতন করার কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ কৃষকদের।
 
কৃষিপ্রধান বাংলাদেশে মান্ধাতা আমলের চাষাবাদ পদ্ধতির পরিবর্তে সকল ক্ষেত্রে আধুনিক পদ্ধতি ব্যবহারের প্রসার এখনো ঘটেনি। উপকূলীয় এই কয়রা উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে জমি চাষে এখন পাওয়ার টিলারের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও অন্যান্য যন্ত্রপাতির তেমন ব্যবহার তেমন লক্ষ্য করা যায় না। ফলে ফসলের চারা লাগানো, আগাছা পরিস্কারসহ ফসল কাটা, মাড়াইয়ের কাজ কৃষি শ্রমিকের উপর নির্ভরশীল।আর ফসলকে পতঙ্গ ও রোগ-বালাই থেকে রক্ষায় বিভিন্ন সময় কীটনাশক প্রয়োগ করতে হয়। বেশি জমিতে একসাথে কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে পাওয়ার স্প্রে ব্যবহার করা হয়। কৃষক সাধারণত হ্যান্ড স্প্রে (হস্ত চালিত যন্ত্র) দিয়ে জমিতে কীটনাশক প্রয়োগ করেন। কীটনাশক প্রয়োগ করার সময় মাস্ক ও গ্লাভস ব্যবহার করার প্রয়োজন হলেও সচেতনতার অভাবে কৃষক ও কৃষি শ্রমিক এগুলো ছাড়াই জমিতে কীটনাশক প্রয়োগ করছেন। ফলে নাক ও মুখ দিয়ে বিষ দেহে প্রবেশ করছে। এতে মাথা ঘোরাসহ নানা উপসর্গে ভোগেন কৃষক। কিন্তু এ ব্যাপারে গ্রামের কৃষক তেমন অবহিত নয়।
 
সরেজমিন উপজেলার বিভিন্ন মাঠ পরিদর্শনকালে দেখা যায়, কোনো নিরাপদ ব্যবস্থা ছাড়াই বিভিন্ন বোরো  ধান ক্ষেত ও বিভিন্ন ফসল আবাদের খেতে কৃষক হ্যান্ড স্প্রে দ্বারা কীটনাশক প্রয়োগ করছেন।
 
এ বিষয়ে ১নং কয়রা  গ্রামের কৃষক আজিজুল ঢালী জানান, কীটনাশক জমিতে দেওয়ার সময় উৎকট গন্ধ সহ্য করতে হয়। এছাড়াও ওষুধ প্রয়োগের পর মাথা ঘোরাসহ নানা সমস্যা দেখা দেয়। কিন্তু কিভাবে ওষুধ প্রয়োগ করলে কোনো সমস্যা হবে না- তা আমার জানা নেই। এ ব্যাপারে কখনো কেউ পরামর্শ দেয়নি। গ্রামের সকল কৃষক এভাবেই জমিতে কীটনাশক প্রয়োগ করেন।
 
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, প্রথমত আমরা কৃষককে কীটনাশক প্রয়োগ থেকে বিরত থাকারই পরামর্শ দিয়ে থাকি। আলোক ফাঁদ’র মাধ্যমে চাষাবাদের পরামর্শ দিয়ে থাকি। ওসমানি পদ্ধতিতে (ওষুধ, সময়মাত্রা ও নিয়ম মাফিক সঠিক প্রয়োগ) বিষ প্রয়োগের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষকরা জৈব সারের চেয়ে রাসায়নিক সার বেশি ব্যবহার করে। তবে জৈব সার ব্যবহারে কৃষকরা যেন উদ্বুদ্ধ হয়, তার জন্য আমরা কাজ করছি।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার