আল-আকসায় ফের ইসরায়েলি হামলা
দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ফের হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এতে অন্তত নয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার জুম্মার নামাজের পর ফিলিস্তিনিরা আল আকসা মসজিদ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। দুই দিন আগে কট্টরপন্থী ইসরায়েলিদের মিছিলে মহানবী (স.) কে অপমানের প্রতিবাদে মসজিদ প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন তারা। পুরনো শহরের দামেস্ক গেট থেকে মিছিল শুরু করার আগেই বাব আল-সিলসিলা নামক একটি প্রবেশপথে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়।
পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ব্যবহার করে মসজিদের প্রাঙ্গণ থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়।
দখলদার ইসরায়েলি পুলিশের হামলায় লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই’র এক সাংবাদিকসহ অন্তত নয়জন আহত হন। ইসরায়েলি পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত ওই সাংবাদিকের নাম লাতিফেহ আবদেলাতিফ। মিডল ইস্ট আই জানিয়েছে, তাদের এক কন্ট্রিবিউটরও ইসরায়েলি পুলিশের হামলায় আহত হয়েছেন।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা কমপাউন্ড থেকে ১০ জন ফিলিস্তিনিকে আটক করেছে।
টানা ১১ দিনের সংঘাতের পর গত ২১ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ওই সংঘাতে প্রায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়। এছাড়া ইসরায়েলে হামাসের রকেট হামলায় ১২ জন নিহত হন।
যুদ্ধবিরতির প্রায় চার সপ্তাহ পর যুদ্ধবিরতি ভেঙে গাজা উপত্যকায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। বৃহস্পতিবার গাজা সিটির উত্তরপশ্চিম এবং বেইত লাহিয়ার উত্তরে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।
প্রীতি / প্রীতি
নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে
ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে
ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭
সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে
হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান
উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা
ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার
দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত