পাইকগাছায় ৪ বছর ধরে অবরুদ্ধ তিনটি পরিবার
খুলনার পাইকগাছায় বাড়ি থেকে বের হওয়ার পথ না থাকায় তিনটি পরিবার ৪ বছর অবরুদ্ধ অবস্থায় রয়েছে। মসজিদে যেতে পারেন না বৃদ্ধ, সেই সাথে বিদ্যালয়ে যেতে না পারায় ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে।
উপজেলার গড়ইখালী ইউনিয়নে ইউনুস শেখ (৭০) হোগলার চক গ্রামে ৩টি পরিবারের ৯ জন সদস্য নিয়ে ৬০ বছর ধরে বসবাস করছেন। যাতায়তের জন্য একটা ঘরোয়া পথ ছিল। নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে ৪ বছর আগে পথটি বন্ধ করে দেন প্রতিবেশী শহিদুল ইসলাম ঢালীরা। সেই থেকে ইউনুস শেখের পরিবারটি এক প্রকার অবরুদ্ধ। ফলে পরিবারটি অন্যের জমি ও আইলের ওপর দিয়ে যাতায়ত করছে। বৃদ্ধ ও শিশুরা বাড়ি থেকে বের হতে পারছে না।
বৃদ্ধ ইউনুস শেখ বলেন, দীর্ঘদিন তিনি মসজিদে নামাজ পড়তে পারছেন না। ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে।
প্রতিপক্ষ শহিদুল ঢালী বলেন, তারা যে পথ দিয়ে চলত তা সেটা কেটে দিয়েছে জমির চাষীরা। তারা আমাদের বাড়ীর উপর দিয়ে যাতায়ত করছে।চেয়ারম্যান সাহেবকে বিষয়টি নিস্পত্তি কথা বলা হয়েছে। ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু বলেন,অভিযোগ পেয়ে অবরুদ্ধ পরিবারটটিকে দেখতে গিয়েছি। পথ না পেয়ে বিলের মধ্যে জমির আইল দিয়ে গিয়েছি। এ ব্যাপারে প্রশাসন ও এমপি মহোদয়ের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত