ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কামারখালীতে জলাবন্ধতা নিরসন ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৯-২-২০২২ দুপুর ৪:২৯

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মোল্যাপাড়া নতুন রাস্তা সংস্কার ও জলাবন্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি)  বেলা সাড়ে ১১টায় উপজেলার কামারখালী মুরগি বাজার থেকে মোল্যাবাড়ী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার নতুন রাস্তার সংস্কার ও জলাবন্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক এলাকাবাসী ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন।

জানা যায়, রাস্তাটি তৈরি হওয়ার পর থেকে এ সময়ের মধ্যে কোনো কাজ করা হয়নি। মাত্র দেড় কিলোমিটার রাস্তা ঘিরে প্রায় ৫০০ পরিবারের ৫-৬ হাজার মানুষের বসবাস। রাস্তাটি দিয়ে কোমলমতি শিশুদের বিদ্যালয়ে যেতে সমস্যার সৃষ্টি হয়।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, ২০০ বছরের পুরনো জনপদ এটি। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় আগে রাস্তাটি নির্মাণ করা হয় ইট দিয়ে। এরপর আর কোনো সংস্কার করা হয়নি। অনেকে আশার বানি শোনালেও তার কোনো বাস্তবায়ন নেই। বর্তমানে রাস্তাটি ভাঙ্গাচোরা ও বেহাল দশায় পরিণত হওয়ায় গ্রামের মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। লাশ, রোগী নিয়ে সময়মতো হাসপাতালে যাওয়া যায় না। আর বর্ষা মৌসুমে তো পানির মধ্যে দিয়ে আসা-যাওয়া করতে হয়। দ্রুত রাস্তাটি সংস্কার করে ড্রেনেজ ব্যবস্থা করা এখন সকলের প্রাণের দাবি হয়ে উঠেছে।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন- মো. ফরিদুল ইসলাম, তালহা জুবায়ের, মো. সবুজ, কবির, রিয়াদ, শামীম, দোলেনা, ইয়াসমিন, দবির, সাথী, শিল্পী প্রমুখ। এসময় দ্রুত ভাঙ্গা রাস্তাটি পুনঃনির্মাণ ও পাকাকরণের দাবি জানান তারা। মানববন্ধন শেষে উপজেলা চেয়ারম্যানের নিকট ৫২৫ জনের স্বাক্ষরসহ স্মারকলিপি প্রদান করা হয়।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত