ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরের ভান্ডারিয়ায় ঝোপের পাশ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৯-২-২০২২ বিকাল ৫:৪

পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. নাঈম বেপারী (২৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের কৃষিজমির ভেতরে একটি ঝোপের পাশ থেকে লাশটি উদ্ধার করে ভান্ডারিয়া থানা পুলিশ। নাঈম বেপারী উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের মো. রুহুল আমীন বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশারিবুনিয়া বাজারে শুক্রবার রাতে টিভিতে ক্রিকেট খেলা দেখে নাঈম তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে একই গ্রামের রিফাত নামে এক যুবকের সাথে বাজার থেকে আধাকিলোমিটার দূরে বাড়ি ফিরছিলেন। কিন্তু তিনি বাড়িতে ফেরেননি। গ্রামবাসীর ধারণা, তাকে হত্যা করে লাশ মাঠের ভেতরে ঝোপের পাশে ফেলে রাখা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৮টার দিকে স্থানীয়রা ওই পথ দিয়ে যাওয়ার সময় মাঠের পাশের একটি জঙ্গলে ওই যুবকের মৃতদেহটি দেখতে পান। পরে ওই যুবকের মা মুকুল বেগম তার ছেলের মৃতদেহ হিসেবে শনাক্ত করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু জানান, ওই যুবকের মৃতদেহ পাওয়ার খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। নাঈমের স্থানীয় পশারিবুনিয়া বাজারে মুদি ও ইলেকট্রনিকের দোকান রয়েছে।

নিহতের স্ত্রী নাবিলা আক্তার জানান, নাঈম শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাকে মোবাইল ফোনে জানিয়েছেন যে, তার বড় ভাই রাজু বেপারীর মাইকের দোকান হয়ে বাড়িতে আসছেন। এরপর তিনি (স্ত্রী) ঘুমিয়ে পড়েন। পরে শনিবার সকালে তার মা মুকুল বেগম মাঠে ছেলের মৃতদেহ পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার শুরু করলে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ দুপুরে তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ একই গ্রামের আনিসুর রহমানের ছেলে রিফাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিহত ওই যুবকের মৃত্যুর রহস্য উদ্ঢ়াটন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত