কাশিয়ানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের ধাক্কায় আফতাব মণ্ডল (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ফুফাতো ভাই জাহিদুল ইসলাম ঠান্ডু নামে একজন আহত হয়েছেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফতাব মণ্ডল পাবনা জেলার সুজানগর উপজেলার কামালপুর গ্রামের সাহেবালি মণ্ডলের ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই সোলাইমান জানান, আফতাব মণ্ডল তার ফুফাতো ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে তিলছড়া থেকে কাশিয়ানী সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিলছড়া বাজার লিংক রোড দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ফুফাতো ভাই জাহিদুল ইসলাম ঠান্ডু নামে একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে।
এমএসএম / জামান
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২
উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ
Link Copied