ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জন্মদিনে ধুমধাম করে বিয়ে করলেন শতবর্ষী বৃদ্ধ!


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-২-২০২২ দুপুর ১০:৪৯

শততম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চেপে, আতশবাজি ফুটিয়ে ধুমধাম করে বিয়ে করেছেন এক বৃদ্ধ। তবে কনের বয়সও নেহায়েত কম হয়নি, ৯০ বছর।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা বিশ্বনাথ সরকার গত বুধবার বিয়ে করেন সুরধ্বনিকে। তবে এটা তাদের প্রথম বিয়ে নয়। ১৯৫৩ সালে সংসার জীবন শুরু করেন এই দম্পতি। এরপর একসঙ্গে কেটে গেছে ৬৮ বছর। তাই শততম জন্মদিনের আনন্দক্ষণে দীর্ঘদিনের সঙ্গীর গলায় ফের মালা পরালেন বিশ্বনাথ।

বিশ্বনাথ-সুরধ্বনি দম্পতির ছয় সন্তান। তাদের নাতি-নাতনি ২৩ জন। মূলত নাতি-নাতনিরাই তাদের বিয়ের মূল আয়োজক। বিয়ে উপলক্ষ্যে দূরদূরান্ত থেকে বিশ্বনাথ-সুরধ্বনি নাতি-নাতনি ও তাদের ছেলে মেয়েরাও এসেছিলেন।

বিয়ের আয়োজন প্রসঙ্গে তাদের নাতি পিন্টু মণ্ডল বলেন, যেভাবে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নতুন কনে আসেন, ঠিক সেভাবেই বিয়ের অনুষ্ঠান সাজানো হয়েছিল।

যেহেতু বিশ্বনাথ-সুরধ্বনি জিয়াগঞ্জের বেনিয়াপুকুর গ্রামের একই বাড়িতে থাকেন, তাই সুরধ্বনিকে ৫ কিলোমিটার দূরে তাদের পূর্বপুরুষের ভিটা বামুনিয়া গ্রাম থেকে নিয়ে আসা হয়। সেই বাড়িতে সুরধ্বনিকে ২ দিন আগেই নিয়ে যাওয়া হয়েছিল।

সেই বাড়িতে সুরধ্বনিকে কনে সাজিয়ে দেন নাতনিরা। ধুতি পাঞ্জাবিতে বিশ্বনাথ বরের সাজে সাজিয়ে দেন নাতিরা। বিয়ে উপলক্ষ্যে প্রতিবেশীদের নিমন্ত্রণ জানিয়ে ভূড়িভোজও করানো হয়।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী