যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাঁচামাল ব্যবসায়ী নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ ব্রিজের ঢাল এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. মোশারফ হোসেন (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২০ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৬টায় মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা শাহ জামাল বলেন, যাত্রাবাড়ী সায়েদাবাদ ব্রিজের ঢাল এলাকায় মোশারফ হোসেনকে ছিনতাইকারীরা ঘিরে ধরে। পরে ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, মোশারফ গোপালগঞ্জের মুকসুদপুর থানার গঙ্গারামপুর গ্রামের মৃত হারুন-অর-রশিদের ছেলে। তিনি গেন্ডারিয়ার ঘুন্টিঘর এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় মোশারফকে ঢামেকে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ