ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খুলনায় ইটের আঘাতে স্কুলছাত্রের মৃত্যু


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২০-২-২০২২ দুপুর ৩:৪৫

খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের মাঠে ১১ বছর বয়সী শিশুকে মাথা, গলাসহ শরীরের একাধিক স্থানে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইটের আঘাতে তার মাথা থে‍ঁতলে গেছে। দুপুর ১২টার পর যে কোনো সময় নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে বলে পুলিশের ধারণা। নিহত শিশুর নাম শুভ হাওলাদার। সে নগরীর আনিস বিশ্বাস আদর্শ স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আবাসিক এলাকার ১৪ নম্বর রোডের একটি খোলা মাঠের কোনায় রক্তাক্ত অবস্থায় শিশুটির মৃতদেহ পড়ে আছে। তার মাথা, গলা, হাতসহ একাধিক স্থানে ইটের আঘাতের চিহ্ন দেখা যায়। হত্যার সময় দুর্বৃত্তদের সাথে শিশুটির ধস্তাধস্তির আলামত পেয়েছে পুলিশ। সেখান থেকে রক্তমাখা একটি ইট উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি নির্জন হওয়ায় হত্যাকারীরা নির্বিঘ্নে শিশুকে হত্যা করে পালিয়ে যায় বলে পুলিশের ধারণা।

নিহতের বাবা ভাঙ্গারি বিক্রেতা ইব্রাহিম হাওলাদার জানান, শুভ তাদের একমাত্র সন্তান। সকালে ছেলেকে নাস্তা খাইয়ে ভ্যান নিয়ে তিনি বাইরে বের হন। তার মাও ঘরের বাইরে যায়। নিজ সন্তানের হত্যার খবরে বারবার ম‍ূর্ছা যাচ্ছিলেন বাবা-মা। ১১ বছরের শিশুর এমন নৃশংস হত্যার ঘটনায় এলাকায় শোকাবস্থা বিরাজ করছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ খুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার