সোনালী ব্যাংক থেকে মুক্তিযোদ্ধার টাকা উধাও, ভেতরে নেই সিসি ক্যামেরা
টাঙ্গাইলের ভূঞাপুরে সোনালী ব্যাংকের ভেতর থেকে এক গ্রাহকের ৯৬ হাজার টাকা উধাও হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গ্রাহকের নাম বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামছুল হক। তার বাড়ি জেলার গোপালপুর উপজেলার গুলিপেচা গ্রামে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
মুক্তিযোদ্ধা শামছুল হক জানান, জমি বিক্রির বায়নার ৫ লাখ টাকা নিয়ে ভূঞাপুরের সোনালী ব্যাংক শাখায় জমা রাখতে যাই। সেখান থেকে ৪ লাখ টাকা ব্যাংক জমা দেয়ার জন্য লাইনে দাঁড়াই। জমা দেয়ার পর রিসিভ কপি পকেটে রাখার সময় দেখি পকেটে কোনো টাকা নেই। পরে এ ঘটনায় দুপুরে ভূঞাপুর থানায় টাকা হারানোর ঘটনায় জিডি করি।
এদিকে, ব্যাংকের বাইরে সিসিসি ক্যামেরা থাকলেও ভেতরে কোনো সিসি ক্যামেরা নেই বলে জানায় কর্তৃপক্ষ। ফলে ব্যাংকের ভেতরে প্রায়ই টাকা উধাওয়ের ঘটনা ঘটে বলে জানান গ্রাহকরা।
এ ঘটনায় ভূঞাপুর সোনালী ব্যাংক শাখার ম্যানেজার মো. নূরুল ইসলাম জানান, টাকা হারানোর বিষয়টি ভুক্তভোগী ব্যক্তি জানিয়েছেন। হয়তো অন্য কোথাও হারাতে পারেন।
তিনি আরো জানান, ব্যাংকের ভেতরে দ্রুততম সময়ের মধ্যে সিসি ক্যামেরা বসানো হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’