ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরায় সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২০-২-২০২২ দুপুর ৪:৫৯

ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমুলক মামলায় গ্রেপ্তারকৃত সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের পাতার সাংবাদিক শেখ জহুরুল হকের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে রোববার সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাবের সামনের সড়কে উক্ত মানবন্ধন কর্মসুচি পালিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উঁজ্জল, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম কুমার চক্রবর্তী, নির্বাহী সদস্য সংবাদিক সেলিম রেজা মুকুল, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, হাফিজুর রহমান মাসুম, মনিরুল ইসলাম মনি, এসএম মহিদার রহমান, এসএম আকরামুল ইসলাম, ইন্দ্রজিত সাধু প্রমুখ।
বক্তারা এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানিয়ে বলেন, পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি শেখ জহুরুল হককে থানায় ডেকে এনে হয়রানিমূলক মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ তার দ্রুত মুক্তির দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসুচি দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারন করে বক্তারা বলেন,  সাংবাদিকদের কর্মরত অবস্থায় সাতক্ষীরার তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির বিভিন্ন সময়ে তাদের হেনস্তা এবং মানষিক নিপীড়ন করেছেন। বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনায় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগের ভূমিকা অনিশিকার্য। শুধুমাত্র কতিপয় কর্মকর্তা বা সদস্যের কর্মকান্ডেপুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে ।

সম্প্রতি তিনি বদলী হওয়ায় পাটকেলঘাটা এলাকার স্থানীয় লোকজন মিষ্টি বিতরন করেন। এই মিষ্টি বিতরনের ছবি ফেসবুকে প্রকাশ করাকে কেন্দ্র করে সংবাদিক জহুরুলকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপারের ইন্ধনে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি সাতক্ষীরার সাংবাদিক মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য তালা, পাটকেলঘাটার সাংবাদিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।  

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার