ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে প্রকল্পের মাটি ভরাট কাজে সুকৌশলে কাটা হচ্ছে পাহাড়


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২০-২-২০২২ বিকাল ৫:২৩

পরিবেশ আইনে পাহাড় কাটা নিষিদ্ধ। কিন্তু এসবের তোয়াক্কা না করে প্রকল্প বাস্তবায়নের নামে কমলগঞ্জের পূর্ব চিতলিয়া কালিছালি এলাকায় পাহাড়গুলোর বুকে আঘাত করছে এক্সেভেটর মেশিন। এখানে পাহাড়ি টিলা কেটে সমান করে নির্মাণ করা হচ্ছে ভূমিহীন ও গৃহহীন পরিবাররের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর। সরকারি প্রকল্প হওয়ায় স্থানীয় প্রশাসন সুকৌশলে বিশাল পাহাড় কেটে সমতল করছে বলে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে। ওই পাহাড়গুলো বোবা বলেই কিছু বলছে না। নীরবে শুধু বোবার মতো কাঁদছে।

সরেজমিন দেখা যায়, সমতল থেকে প্রায় ৫০-৬০ ফুট উঁচু একটি পাহাড়ি টিলা কাটা হচ্ছে। এর পাশেই চিতলিয়া-রাজকান্দি আশ্রয়ণ প্রকল্প-২-এর ঘর। এর উত্তর ও পূর্ব পাশে চলছে আশ্রয়ণ প্রকল্পের কাজ। নিচু জমিতে নির্মাণ করা এ ঘরের মাটি ভরাট করা হচ্ছে বিশাল ওই টিলা কেটে। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

কাজের শ্রমিকরা বলেন, আমরা কামলা মানুষ। কাজের ঠিকাদার যেভাবে আমাদের কাজ করতে বলছেন আমরা সেভাবেই কাজ করছি।

এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও কাজের ঠিকাদারের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় কথা বলা যায়নি।

এ প্রসঙ্গে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক সাংবাদিকদের বলেন, পাহাড় কাটার কথা নয়। পাহাড়ের উঁচু-নিচু মাটি কেটে সমান করে ঘর নির্মাণের কথা। তারপরও বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি জানান।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান