ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিল অস্ট্রেলিয়া


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ১২:২

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিদেশিদের জন্য প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা সীমান্ত পুনরায় খুলে দিলো অস্ট্রেলিয়া সরকার। এতে করে শিক্ষার্থীসহ পর্যটকরা আগের মতোই অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (২১ ফেব্রুয়ারি) বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

২০২০ সালের মার্চের দিকে অস্ট্রেলিয়ায় প্রবেশে বিদেশিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে স্কট মরিসন সরকার। এতে দেশটির পর্যটনখাতে ব্যাপক লোকসান হয়েছে। সোমবার সিডনি বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট এসে অবতরণ করতে দেখা যায়। শত শত লোক অস্ট্রেলিয়ায় অবতরণ করেন। অস্ট্রেলিয়ায় থাকা প্রিয়জনদের দীর্ঘদিন পর দেখে আপ্লুত হয়ে পড়েন অনেকে।

দুই ডোজ টিকা নেয়া পর্যটকদের কোয়ারেন্টিনে থাকা লাগবে না। যারা এখনও টিকা নেননি তাদেরকে নিজ খরচে হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক।

সোমবার মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের কথা রয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়া বাদে বাকি রাজ্যে প্রবেশ করতে পারবেন আগতরা। তিন ডোজ টিকা নিয়ে আগামী ৩ মার্চ থেকে সেখানে প্রবেশ করা যাবে। 

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী