ইউক্রেন সংকট : শর্তসাপেক্ষে পুতিনের সঙ্গে বৈঠকে সম্মত বাইডেন
ইউক্রেনকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে এক শীর্ষ সম্মেলনে বসতে নীতিগতভাবে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই দুই নেতার সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে আলাপ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এরপরই বিবৃতিতে সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ম্যাক্রোঁর কার্যালয় এলিসি প্রাসাদ। সূত্র : আলজাজিরা।
বিবৃতিতে এলিসি প্রাসাদ জানিয়েছে, ম্যাক্রোঁ দুই দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে ইউরোপের নিরাপত্তা এবং কৌশলগত স্থিতিশীলতা নিয়ে ফোনালাপ করেন। প্রেসিডেন্ট বাইডেন ও পুতিন দুজনেই একটি শীর্ষ সম্মেলনে বসতে রাজি হয়েছেন। তবে রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে এমন বৈঠকে বসা অসম্ভব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু মাত্র হামলা না করলেই আলোচনা সম্ভব।
এনিয়ে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বিবৃতিতে জানান, হামলা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের উপর প্রতিশ্রুতিবদ্ধ। প্রেসিডেন্ট বাইডেন বৈঠকে সম্মত হয়েছেন শুধু মাত্র হামলা না করার শর্তে। সাকি আরও যোগ করেন, রাশিয়া যদি যুদ্ধ বেছে নেয়, তবে আমরা দ্রুত এবং গুরুতর নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত। এখনও যা মনে হচ্ছে, রাশিয়া ইউক্রেনে পুরোদমে হামলা করতে প্রস্তুত।
বৈঠকের দিনক্ষণ ঠিক না হলেও এ বিষয়ে কাজ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ইউক্রেনের তিন দিকে দেড় লক্ষাধিক রুশ সেনা অবস্থানের পর থেকেই পূর্ব ইউরোপে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে ইউক্রেনের পুবে রুশ সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সরকারি বাহিনীর সংঘর্ষ শুরু হয়েছে। এতে হতাহতের খবরও পাওয়া গেছে।
জামান / জামান
ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট
পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭
ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু
ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী
হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২
আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি
ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের