পাটগ্রাম শুল্ক গুদামের মালামাল পাচারের অভিযোগ
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত কাস্টমস্ শুল্ক গুদামে রাখা জব্দকৃত বিভিন্ন মালামাল রাতের আঁধারে কর্মকর্তা-কর্মচারীর যোগসাজসে মালামাল পাচার ও কমমূল্যে বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, ভারতীয় সীমান্তে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশের চোরাকারবারী ও ব্যবসায়ীরা অবৈধভাবে গরু, মাদ্রকদ্রব্য ছাড়াও মোটরসাইকেল, বাইসাইকেল, মোটরপার্টস, চই, চাল, চিনি, চাপাতা, গুড়ো দুধ, শাড়ি, থ্রিপিস, তৈরি পোষাক, মিটার থান কাপড়, সুপারি, শনপাপরি, চকলেট, বিভিন্ন দামি কসমেটিকস্ পণ্য প্রায়ই নিয়ে আসে। এসময় বিজিবি চোরাকারবারীসহ অনেক সময় মালামাল আটক ও মালিকবিহীন জব্দ করে। উপজেলা গুলোর সীমান্তে দায়িত্ব পালনকালীন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ তালিকা ও বর্ণনা অনুযায়ী কাস্টমস্ শুল্ক গুদামে জমা প্রদান করে বিজিবি। পরবর্তীতে জমে থাকা মালামাল ও পণ্য প্রচারণা চালিয়ে প্রকাশ্যে নিলাম দেয় সংশ্লিষ্ট কাস্টমস্ গুদাম কর্মকর্তা।
অভিযোগ উঠেছে প্রকাশ্যে নিলাম না দিয়ে কাস্টমস্ ও শুল্ক গুদামের কতিপয় কর্মকর্তা-কর্মচারী গোপনে আতাঁত করে কোনো প্রকার প্রচারণা না চালিয়ে সুযোগ বুঝে বিক্রি করে দেয়। পরে নামমাত্র কিছু অর্থ চালানের মাধ্যমে জমা দেখায় (কাস্টমস্ ও শুল্ক গুদামের কতিপয় কর্মকর্তা-কর্মচারী)। এভাবে রাতারাতি বহু মূল্যবান মালামাল/পণ্য গায়েব করে দেওয়ার দাবি করেন একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি। তাঁদের মতে সঠিক ও স্বচ্ছ তদন্ত করলে মালামাল গায়েব করে দেওয়ার উপযুক্ত তথ্য মিলবে। পাটগ্রাম পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মমিনুর রহমান (৪০) ও মোকলেছুর রহমান মোকলে (৪২) বলেন, ‘কাস্টমস্ ও শুল্ক গুদামের কতিপয় কর্মকর্তা-কর্মচারী মিলে প্রায়ই দিন রাতে অনেক মালামাল গুদাম থেকে বের করে নিয়ে যায়। গত ১৫ ফেব্রুয়ারি রাত প্রায় সাড়ে ৮ টার সময় ভ্যানগাড়িতে করে মালামাল বস্তায় ভরে নিয়ে যেতে থাকে। এ সময় বাজার ও এলাকার লোকজন হাতেনাতে আটক করে, উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালে সাথে সাথে মাল গুলো আবারও গুদামে ঢুকিয়ে রাখে। এ কাস্টমস্ শুল্ক গুদামটি সিসি ক্যামেরার আওতায় ও অনলাইনে পণ্য গ্রহণ এবং বের করার তথ্য রাখারও দাবি করেন উভয়ে।’
পাটগ্রাম কাস্টমস্ ও শুল্ক গুদামের সহকারি রাজস্ব কর্মকর্তা সারওয়ার হোসেন সকল অভিযোগ অস্বীকার করে বলেন, নিলাম প্রক্রিয়া সম্পুর্ণ করার আগে মাইকিন দেই। মাইকিন শেষে উপস্থিত লোকজনের মধ্যে প্রকাশ্যে নিলামের মালামাল বিক্রি করা হয়।
এমএসএম / এমএসএম
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত