ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক আদালতে ফের রোহিঙ্গা গণহত্যার শুনানি শুরু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-২-২০২২ দুপুর ১১:১৩

আবারো শুরু হয়েছে মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক দেশটির রোহিঙ্গা নাগরিকদের গণহত্যার মামলার কার্যক্রম। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) মামলাটির কার্যক্রম শুরু হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক থেকে প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

আন্তর্জাতিক আদালত ২০১৭ সালে মুসলিম অধ্যুষিত রাখাইন স্টেটের রোহিঙ্গা নাগরিক গণহত্যার বিষয়ে মিয়ানমার সরকারের প্রাথমিক অভিযোগগুলোর শুনানির বিষয়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে জানা গেছে আল জাজিরার ওই প্রতিবেদন থেকে।

সোমবার থেকে শুরু হওয়া এই মামলার শুনানি এগিয়ে নিতে বাড়তি তাগিদ দেওয়া হয়েছে। এরই মধ্যে গত বছরের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু কি’র নেতৃত্বাধীন সরকার হটিয়ে ক্ষমতা দখল করলে মামলার বিষয়টি জটিল হয়ে পড়ে।

২০১৯ সালে আফ্রিকার দেশ গাম্বিয়া অর্গানাইজেশন ফর ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সহযোগিতায় মিয়ানমারকে অভিযুক্ত করে আন্তর্জাতিক ন্যায়রবিচারক আদালতে মামলা দায়ের করে। মামলার অভিযোগপত্রে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক ‘বড় আকারের’ গণহত্য, গণধর্ষণ চালানোসহ বাড়িঘর পুড়িয়ে দেয় মুসলিম অধ্যুষিত রাখাইন অঞ্চলের রোহিঙ্গা নাগরিকদের। যার ফলে, সেখান থেকে ৭ লাখেরও বেশি মানুষ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

জাতিসংঘের একটি তদন্তে দেখা গেছে, সেই সময়ে মিয়ানমার সেনাবাহিনী কতৃক পরিচালিত সেই ক্র্যাকডাউনটি ‘গণহত্যার অভিপ্রায়’ নিয়েই চালানো হয়েছিল। তদন্তে দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইংসহ আরও পাঁচ জেনারেলের বিরুদ্ধে বিচারের সুপারিশ করা হয়েছিল।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে মিয়ানমারের তৎকালীন ক্ষমতাসীন বেসামরিক নেতা অং সান সু কি দ্য হেগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে গিয়েছিলেন মামলায় মিয়ানমারের পক্ষে লড়তে। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী তাঁকে ক্ষমতাচ্যুত করে।

তবে, সামরিক সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, তাঁদের প্রতিনিধিরা আদালতে তাঁদের বিরুদ্ধে আনীত প্রাথমিক অভিযোগগুলোর বিষয়ে যুক্তি দেবে। 

জামান / জামান

নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প

মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের

হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি

ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি