করোনায় বিশ্বে এক দিনে ৬ হাজারের বেশি মৃত্যু
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৬৩ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখ ৮ হাজার ৯২৩ জনে। একই সময়ে নতুন করে ১২ লাখ ৪৭ হাজার ৭৮৯ জন ভাইরাসটি আক্রান্ত হয়েছেন। ফলে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়াল ৪২ কোটি ৬২ লাখ ৩৮ হাজার ৬২৬ জনে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় এক হাজার। আর নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৩২ হাজার।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩৩৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৫ লাখ ২২ হাজার ৭৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ২৩৫ জনের।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ও প্রাণহানি কিছুটা কমেছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২৮৪ জন এবং মারা গেছেন ২৮৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১ লাখ ৪৩ হাজার ৭৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৬০ হাজার ১৩৮ জন মারা গেছেন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৩৭৯ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ৫৯১ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৬৯৫ জনের।
গত একদিনে জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৮২৪ জন এবং মারা গেছেন ১৪৯ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ২৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২২ হাজার ৪০ জন মারা গেছেন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫৪২ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৬৬ জন এবং মারা গেছেন ৫ লাখ ১২ হাজার ২৭১ জন।
যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৪০৯ জন এবং মারা গেছেন ১৫ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৮৬ লাখ ৫৪ হাজার ৫৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬০ হাজার ৬১০ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৬২ জন এবং মারা গেছেন ১২৭ জন।
গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ২৬ জন এবং মারা গেছেন ২৬৮ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ২০১ জন।
এছাড়া গত একদিনে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৯৫ জন এবং মারা গেছেন ২৮৩ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২৩ লাখ ৪ হাজার ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩২ হাজার ৬৬২ জন মারা গেছেন। গত একদিনে কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১০ জন এবং মারা গেছেন ৯৯ জন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে ১৬ জন, আর্জেন্টিনায় ১৭৩ জন, গ্রিসে ৯০ জন, ইরানে ২৩৬ জন, জাপানে ১৮৫ জন, রোমানিয়ায় ৮৫ জন, চিলিতে ১৪৪ জন, দক্ষিণ আফ্রিকায় ১৩৭ জন, ইন্দোনেশিয়ায় ১৭৬ জন এবং ফিলিপাইনে ৭৯ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ১৬৩ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৫ হাজার ৬৮৮ জনের।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
জামান / জামান
নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প
মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প
প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের
হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি
ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক
ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত
ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র
ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী
ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প
‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান