ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬

খুলনার পাইকগাছায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বোরো আবাদ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২২-২-২০২২ দুপুর ১২:৮
খুলনার পাইকগাছায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বোরো আবাদ। কিন্তু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষি উপকরণের দাম বৃদ্ধি করায় খরচের পরিমাণ বেশি হয়েছে। অনেকেই সরল সুদে ঋণ নিয়ে ধান চাষ করছেন বলে জানান চাষিরা। উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের তথ্যানুযায়ী চলতি মৌসুমে ৪ হাজার ৯০০ হেক্টর লক্ষ্যমাত্রার স্থলে বোরো আবাদ হয়েছে ৫ হাজার ৬২২ হেক্টর জমিতে।
 
ইতোমধ্যে শতভাগ রোপণের কাজ শেষ হয়েছে। কৃষকরা এখন ফসল পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছে। পুরুষের পাশাপাশি বোরো চাষাবাদে এলাকার নারীরা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, চলতি মৌসুমে ৫ হাজার ৬২২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যার মধ্যে ২ হাজার ৪১২ হেক্টর ব্রি ধান-২৮, ১ হাজার ১৩৪ হেক্টর ব্রি ধান-৬৭, ১৯০ হেক্টর ব্রি ধান-৫৮, ৭৫ হেক্টর ব্রি ধান-৫০, ২৩ হেক্টর ব্রি ধান-৮৮, ৩০ হেক্টর ব্রি ধান-৭৪, ৫০ হেক্টর ব্রি ধান-৮১, ২১ হেক্টর ব্রি ধান-৭৭, ১২ হেক্টর ব্রি ধান-৭৮, ১০ হেক্টর ব্রি ধান-৯৯, ৩ হেক্টর ব্রি ধান-১০০, ৩০ হেক্টর ব্রি ধান-৬৩, ১৫ হেক্টর ব্রি ধান-৯২, ১৫ হেক্টর বিনাধান-১০, ১৫ হেক্টর বিনাধান-১৪, ১৫ হেক্টর বিনাধান-২৪। উন্নত জাতগুলোর মধ্যে হাইব্রিড হিরা ১৪১ হেক্টর, শক্তি-২-৮৬ হেক্টর, তেজগোল্ড ১৪৩ হেক্টর, সিনজেন্টা-১২০৩- ২২২ হেক্টর, এসএল ৮ এইচ ২৯৫ হেক্টর, এম এস-১- ৩২৫ হেক্টর ও এসিআই-১- ৩৬০ হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বোরো ফসলের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষিবিদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
 
এদিকে কৃষকরা জানিয়েছেন, সরকারের নির্ধারিত মূল্য থেকে সারের বস্তাপ্রতি ৩০০ থেকে শুরু করে ৪০০ টাকা পর্যন্ত বেশি নেয়া হচ্ছে। ফলে খরচ বেড়েছে।

এমএসএম / জামান

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলে উদ্ধার

নন্দীগ্রামে গরীব অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা' শাড়ি থ্রি পিচ বিতরণ

আত্রাইয়ে স্থানীয় এমপি রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সন্দ্বীপ টাউন ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনওর ঈদ সহায়তা বিতরণ

শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নির্মাণ কাজ শেষ না হওয়ায় চাঁদপুর লঞ্চঘাটে ঈদ ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ

ঈদে আবারও মুখর হবে পর্যটন নগরী মৌলভীবাজার

ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

বাগেরহাটে শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে ৩ দিন ব্যাপী বাৎসরিক মেলা ও অনুষ্টান

শালিখায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ টাকা ও বস্ত্র উপহার প্রদান

হোমনায় সরকারি হাসপাতালে ক্যানোলা বসাতে না পারায় প্রাইভেটে অতিরিক্ত বিল আদায়

শেরপুরে ডপস এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত