তজুমদ্দিনে নিবন্ধিত জেলেদের মাঝে গরু বিতরণ
ভোলার তজুমদ্দিন উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২১-২২ অর্থবছরে ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত ১০ জন সুফলভোগী জেলের মাঝে ১০টি গরু বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন বলেন, দারিদ্র্য বিমোচন ও সাবলম্বী হওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক অসহায় জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন, আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শিলা, ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের মিয়া, মো. মেহেদী হাসান মিশু, মো. রাসেল প্রমুখ।
এমএসএম / জামান
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied