উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে কয়রা সদরের গ্রামীণ জনপদ
‘গ্রাম হবে শহর’ প্রতিপাদ্যকে শতভাগ বাস্তবায়নের আলোকে খুলনার কয়রা উপজেলার গ্রামীণ জনপদ উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা মিলেছে ৫নং কয়রা সদর ইউনিয়নে। এ ইউনিয়নের গ্রামের প্রত্যেক ঘরে নিশ্চিত হয়েছে বিদ্যুৎ, শতভাগ স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন ও যাতায়াত উপযোগী চলাচলের রাস্তা। অনেকটা শহরের সঙ্গে তাল মিলিয়েই চলছে এ গ্রামীণ জনপদের হাজার হাজার জনগোষ্ঠী।
সরেজমিন দেখা গেছে, কয়রা উপজেলার উপকূলীয় সাত ইউনিয়নের মধ্যে ৫নং কয়রা ইউনিয়ন পরিষদ হচ্ছে মিডল পয়েন্ট। এ ইউনিয়নের গ্রামীণ জনপদের বর্তমান বেশিরভাগ সড়ক পিচঢালা। এছাড়াও অধিকাংশ বসতঘর পাকা ও আধাপাকা। বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের ছোঁয়ায় সম্পূর্ণ বদলে গেছে ইউনিয়নের দৃশ্যপট। ইতোমধ্যে শতভাগ স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন, বিশিদ্ধ পানির আওতায় আনতে অক্লান্ত ও নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম।
জানা গেছে, কয়রা সদর ইউনিয়নের অধিকাংশ জনসাধারণ মৎস্য প্রকল্প, সুন্দরবননির্ভর ও কৃষি চাষ করে জীবন-জীবিকা নির্বাহ করে আসছেন। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে নানা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ফলে বদলে যাচ্ছে ইউনিয়নের গ্রামীণ দৃশ্যপট। প্রথমবারেই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বর্তমান চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম এলাকায় মানবিক কর্মকাণ্ড, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি এবং সমুন্নত রাখার ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন; এমটি অভিমত ব্যক্ত করেন ইউনিয়নের সাধারণ মানুষ।
অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। চলতি বছরে এলজিইডি ও এডিবির অর্থায়নে প্রায় দুই কোটি টাকা বরাদ্দে নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হবে বলে ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে কয়রা সদরের ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম বলেন, এলাকায় রাস্তাঘাট ও জনগণের জীবনমান উন্নয়নে পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা মোতাবেক গ্রামকে শহরে পরিণত করতে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ভাইয়ের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় সরকারি বরাদ্দ শতভাগ সুষম বণ্টন, পরিকল্পিত রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ, স্যানিটেশন, স্বাস্থ্য, কৃষকদের সর্বোচ্চ সুবিধা প্রদান, শিক্ষা, এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধপ্রবণতা কমিয়ে আনা ও জবাবদিহিতার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হচ্ছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied