খুলনায় শুভ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার
র্যাবের অভিযানে চাঞ্চল্যকর শুভ হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আরেক পলাতক আসামিকে গ্রেপ্তার কো হয়েছে। এ পর্যন্ত শুভ হত্যা মামলার এজহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুভ হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. রাকিবকে (১৮) খুলনার সোনাডাঙ্গা থানার মুজগুন্নী বাস্তুহারা এলাকা থেকে আটক করে। সে বয়রা ক্রস রোড এলাকার মো. শাহিনের ছেলে। আসামিকে খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
বহুল আলোচিত এবং চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডেডের পর থেকেই র্যাব-৬ ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। অপরাধীদের গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
এর আগে শুভ হাওলাদারকে হত্যার ২০ ঘণ্টার মধ্যে প্রধান আসামি মো. সজল ব্যাপারীকে (১৫) গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানার মধুপুর গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি সজল পার্শ্ববর্তী নদীতে ঝাঁপ দিলে মামলার তদন্তকারী কর্মকর্তাও নদীতে ঝাঁপ দিয়ে আসামিকে ধরতে সক্ষম হন। তাছাড়া এ হত্যা মামলায় জাহিদ নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, মাদক বিক্রির ঘটনা জেনে যাওয়ায় শুভকে গত শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের যে কোনো সময়ে নির্মমভাবে খুন করে ফাঁকা মাঠে ফেলে যায় দুর্বৃত্তরা। বয়রা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সিঅ্যান্ডবি কলোনি) দ্বিতীয় শ্রেণির ছাত্র শুভ হাওলাদার। ওই দিন রাতে নিহত শুভর মা তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ