ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের মতলবে স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২২ দুপুর ৪:৩৮
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে অমর সরকার (৩৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সারপাড় দাস বাড়ির পাশে এ খুনের ঘটনা ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার দোকানের কর্মচারী অনিককে আটক করা হয়েছে।
 
নিহত অমর সরকার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠেটালিয়া গ্রামের রবি ভক্তের ছোট ছেলে। প্রায় ৭ বছর ধরে তিনি সারপাড় এলাকায় বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট অমর সরকার প্রায় ২০ বছর যাবৎ নারায়ণপুর বাজারে স্বর্ণের ব্যবসা করে আসছেন। দাম্পত্যজীবনে তিনি আড়াই বছরের কন্যা এবং দেড় বছরের এক পুত্রসস্তানের জনক।
 
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৯টার দিকে দোকানের কর্মচারী অনিককে সাথে নিয়ে ব্যবসায়িক কাজে মতলব বাজারে যান অমর সরকার। সেখান থেকে মতলবে তার বোনের বাড়িতে যান বলে তার বোন মাধুবী ভক্ত জানান। বোনের বাড়ি থেকে রাত ১১টার দিকে কর্মচারীকে সাথে নিয়ে নারায়ণপুরের উদ্দেশ্যে রওনা হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরে রাত আড়াইটার দিকে কর্মচারী অনিক ঘরের দরজায় নক করে পরিবারের লোকজনকে অমর সরকারের নিহতের ঘটনা জানায়।
 
অমর সরকারের পিতা রবি ভক্ত জানান, প্রতিদিনের মতো আমি আমার ছেলের জন্য রাতে অপেক্ষা করতে থাকি। সে রাত ১০টা থেকে ১১টার মধ্যেই বাড়িতে ফিরে আসে। কিন্তু ঘটনার দিন রাত গভীর হলে ছেলে বাড়িতে না আসায় আমি অস্থির হয়ে যাই। আমি আমার বড় ছেলে জীবন ভক্তকে বলি অমর কেন বাড়িতে আসে না, সেজন্য ফোন করতে বলি। আমার বড় ছেলে জীবন ভক্ত জানায়, তার সাথে অমরের কথা হয়েছে, সে আসবে।
 
অমর সরকারের স্ত্রী প্রিয়াংকা সরকার জানান, ঘটনার ৩-৪ দিন আগে আমি আমার বাবার বাড়িতে যাই। ঘটনার আগের দিন অমরের সাথে আমার ফোনে কথা হয়েছে। ঘটনার দিন আমি মোবাইলে কল দিয়েছিলাম। কিন্তু কল ধরেনি।
 
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, আমরা ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। জিজ্ঞাসাবাদের জন্য তার দোকানের কর্মচারীকে থানায় আনা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও পুলিশ ও পিবিআইয়ের পক্ষ থেকে তদন্ত চলছে।

এমএসএম / জামান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি