ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরের ইন্দুরকানীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২২-২-২০২২ বিকাল ৬:৩

পিরোজপুরের ইন্দুকানীতে পানিতে ডুবে হাবিবা আক্তার নামে ১৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হাবিবা ওই গ্রামের ব্যবসায়ী আ. কুদ্দুস মল্লিকের মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানা গেছে, ওই সময় শিশু হাবিবার মা ঘরের রান্নার কাজে ব্যস্ত  ছিলেন। এ সময় শিশু হাবিবা বাইরে খেলছিল। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে মা ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে হাবিবাকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ননী গোপাল রায় জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতলে আনা হয়েছিল। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠনো হয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত