ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-২-২০২২ রাত ৮:৩৩

রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন লেগেছে।  মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আমরা আজ সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটে নীলক্ষেত বইয়ের দোকানে আগুন লাগার খবর পেয়েছি। সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করছিল। 

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ইতোমধ্যে অনেক দোকানের বই পুড়ে গেছে। যেসব দোকানে এখনো আগুন ছড়ায়নি, সেসব দোকানের মালিকরা বই সরানোর জন্য চেষ্টা করছেন। আগুন থেকে দোকান বাঁচাতে দোকানিদের ছোটাছুটি করতেও দেখা গেছে।

এদিকে ঘটনাস্থলে ভিড় করেছেন প্রচুর উৎসুক মানুষ। পুলিশের পাশপাশি ঘটনাস্থলে হাজির হয়েছে র‌্যাবও।  

অগ্নিকাণ্ড শুরুর পর থেকে আগুন একটি নির্দিষ্ট জায়গায় থাকলেও রাত সোয়া ৮টার কিছু পর তা আরো ছড়িয়ে পড়ে। 

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব