টাঙ্গাইলে গলায় ওড়না পেঁছিয়ে জীবন দিল স্কুলছাত্রী
টাঙ্গাইলের ভূঞাপুরে এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার অর্জুনা গ্রামে এ ঘটনা।স্কুলছাত্রীর নাম মিতানুর রহমান প্রভা (১৫)। তার বাবার নাম মো. খলিলুর রহমান। প্রভা অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।প্রভার চাচা আলীম মোল্লা বলেন, 'মেয়েটির মা টাঙ্গাইল শিক্ষকদের প্রশিক্ষণে ছিল। সে ঘরের নিজ রুমে একাই ছিল এবং ল্যাপটপ চালাচ্ছিল।
পরে ডাকতে ডাকতে প্রভার খোঁজ নিতে গিয়ে তার কোন সাড়া শব্দ নেই। পরে ঘরে ঢুকে দেখি ঘরের ধণ্নার সাথে গলায় ওড়না পেঁছানো অবস্থায় ঝুলে আছে'।অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব বলেন, 'আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্মরত চিকিৎসকরা'।তিনি আরও বলেন- 'সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। ধারণা করা হচ্ছে হয়তো প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারে'।এ বিষয়ে ভুঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওহাব বলেন, 'মরদেহ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মেয়ের মামার মৌখিক অভিযোগ পেয়েছি'।
তিনি আরও বলেন, 'আত্মহত্যার বিষয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে'।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied