রাশিয়ার ৫ ব্যাংকের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ইউক্রেন নিয়ে চলমান সংকটের মধ্যেই রাশিয়ার পাঁচটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। এগুলো হলো রোসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসভায়াজ ব্যাংক এবং ব্ল্যাক সি ব্যাংক। এগুলো রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যাংক। যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রধানমন্ত্রী বরিস জনসন এই নিষেধাজ্ঞা জারির ঘোষণা করেন।
সেই সঙ্গে রাশিয়ার তিনজন ব্যক্তির সকল সম্পদের পরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা হলেন গেনেডি তিমচেনঙ্কো, বরিস রোটেনবার্গ এবং ইগোর রোটেনবার্গ। যুক্তরাজ্যে থাকা তাদের সকল সম্পদ জব্দ অবস্থায় থাকবে। তারা যুক্তরাজ্যে যাতায়াত করতে পারবেন না। যুক্তরাজ্যের কোন নাগরিক তাদের সঙ্গে ব্যবসাবাণিজ্য করতে বা সম্পর্ক রাখতে পারবেন না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, যুক্তরাজ্য এবং তার সহযোগী মিত্র দেশগুলো রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারি করবে। পূর্ব ইউক্রেনে বিদ্রোহী নিয়ন্ত্রিত দুইটি অঞ্চলের স্বাধীনতায় স্বীকৃতি দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে মিনস্ক চুক্তি লঙ্ঘন করেছেন।
বিচ্ছিনতাবাদী অঞ্চলের স্বীকৃতি দিয়ে ভ্লাদিমির পুতিন সম্পূর্ণ ইউক্রেনে হামলা করার প্রেক্ষাপট তৈরি করছেন বলে ব্রিটিশ পার্লামেন্টে বলেছেন জনসন। পুতিনের পরিকল্পনার পরবর্তী অংশের বাস্তবায়ন ঠেকাতে আমাদের এখনি প্রস্তুতি নেয়া উচিত, বলেছেন বরিস জনসন। তিনি জানান, প্রায় দুই লাখ সৈন্য ইউক্রেনে হামলা চালাতে পারে।
জনসন বলেছেন, সবচেয়ে যেটা খারাপ ঘটতে পারে, তাতে ইউরোপিয় একটি দেশের চার কোটি ৪০ লাখ পুরুষ, নারী ও শিশু কোন রকম যৌক্তিক কারণ ছাড়াই একটি পুরোদস্তুর আগ্রাসী যুদ্ধের মধ্যে পড়ে যেতে পারে।
তিনি বলেন, পরিস্থিতি না বদলাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং অন্য মিত্র দেশগুলো যে সহনশীলতার সঙ্গে কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে, তা ব্যর্থ হবে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অনুরোধ তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এক সংবাদ সম্মেলনে তিনি ইউরোপীয় মিত্র দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন, তারা যেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে দেরি না করে।
রাশিয়ার সঙ্গে বড় ধরনের যুদ্ধ বাধবে না বলে তিনি মনে করলেও জেলেনস্কি জানিয়েছেন, প্রয়োজনে তিনি দেশে মার্শাল ল’ জারি করতে প্রস্তুত রয়েছেন।
জামান / জামান
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ