ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ভোক্তা অধিকার আইন না মানায় জরিমানা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৩-২-২০২২ দুপুর ১১:২০

খুলনা মহানগরীতে মরা মুরগি বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও মূল্য তালিকা উল্লেখ না থাকায় তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযান চালানো হয়।

জানা গেছে, নগরীর শেরে বাংলা রোডের মেসার্স নাওয়ার মেডিকেল হলে প্রচুর মূল্যবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় ১০ হাজার টাকা, সী বিউটি এন্ড ফ্যাশনে মূল্য উল্লেখবিহীন বিদেশি কসমেটিকস রাখায় দুই হাজার টাকা এবং দোলখোলা বাজারের মা এন্টারপ্রাইজে মরা মুরগি বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকারবিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

সামাজিক দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়/বিক্রয় রসিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়