ইউপি সদস্য হত্যার ঘটনায় দুজনের যাবজ্জীবন
খুলনার ১নং আটরা গিলাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মনজেল শিকদার হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মামলার অপর ৭ আসামি খালাস পেয়েছেন।
খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ ও বীরেন্দ্র নাথ সাহা বিষয়টি নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- খানজাহান আলী থানাধীন গিলাতলা ফকিরপাড়ার হামিদ সরদারের ছেলে শহিদুল ইসলাম তালুক এবং একই এলাকার মান্নান মোল্লার ছেলে সাব্বির আল খালিদ মিলু।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৩ মে বিকেলে মনজেল বিকেল ৪টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আহত হন। পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় পরদিন নিহতের বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খানজাহান আলী থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ সন্দেহমূলক কয়েকজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে শহিদুল ইসলাম তালুক ও সাব্বির আল খালিদ মিলু ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
বিচারকালে মোট ১৫ জন আদালতে সাক্ষ্য দেন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত