ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আশুগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে শিশু নিহত, অগ্নিদগ্ধ ৩


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৩-২-২০২২ দুপুর ১:৯
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে শিশু নিহত ‍এবং তার বাবা-মাসহ তিনজন অগ্নিদগ্ধ হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে আশুগঞ্জ বাজারের আলাই মোল্লা ভবনের নিচতলায় মকবুল হোসেন মাস্টারের বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুবায়ের নামে (৬) বছরের এক শিশু নিহত হয়েছে এবং তার বাবা মকবুল মিয়া, মা রেখা ও বড় ভাই জয় অগ্নিদগ্ধ হয়। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 
ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে আশুগঞ্জ বাজারের আলাই মোল্লা ভবনের নিচতলায় মকবুল হোসেন মাস্টারের বাসায় বিকট শব্দ হয়। তাৎক্ষণিক তার বাসা থেকে প্রথমে ধোঁয়া বের হয়। একপর্যায়ে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহ‍ূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় মকবুল হোসেন, তার স্ত্রী রেখা, তার বড় ছেলে জয় ও ছোট ছেলে জুবায়ের রুমের মধ্যে আটকা পড়ে। পরে এলাকাবাসী, পুলিশ, আশুগঞ্জ ও সরাইল ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজে এগিয়ে আসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে মকবুল হোসেন, রেখা ও জয়কে উদ্ধার করতে পারলেও ভেতরে আটকা পড়ে যায় জুবায়ের। এ সময় ভেতরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় জুবায়ের। পরে ফায়ার সার্ভিসের লোকজন ও পুলিশ জুবায়েরের মৃতদেহ উদ্ধার করেন।
 
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনের ভেতর থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
 
আশুগঞ্জ থানার ওসি মো. আজাদ রহমান বলেন, উদ্ধার হওয়া মৃত শিশুটি মকবুল হোসেনের বলে জানা গেছে। শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু