শপথ পাঠ করলেন টাঙ্গাইলের আরো ৪ ইউপি চেয়ারম্যান
টাঙ্গাইলে আরো চারজন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শপথবাক্য পাঠ করেছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠের আয়োজন করা হয়। চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শপথ নেয়া ৪ ইউপি চেয়ারম্যান হলেন- ভূঞাপুর উপজেলার ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু (নৌকা), অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব (নৌকা), গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার (নৌক) এবং নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ (আওয়ামী লীগের বিদ্রোহী, আনারস)।
প্রসঙ্গত, গত বছরের ২৬ ডিসেম্বর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে তারা বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied