ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

‍ইউক্রেনে জরুরি অবস্থা জারি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-২-২০২২ বিকাল ৭:৫৮

ইউক্রেনজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে দেশটির রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দুই এলাকা ডোনেস্ক ও লুহানস্ক এর আওতার বাইরে থাকবে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি দানিলভ এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

 ওলেক্সি জানিলভ বলেন, জরুরি অবস্থা ৩০ দিন স্থায়ী হবে। প্রয়োজনে এটি আরো ৩০ দিন বাড়ানো যেতে পারে।

২০১৪ সাল থেকে রুশ বিচ্ছিন্নতাবাদীরা ডোনেস্ক ও লুহানস্কের কিছু অংশ নিয়ন্ত্রণ করেছে। সেখানে স্বতন্ত্র শাসন ব্যবস্থাও প্রতিষ্ঠা করেছে তারা। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। একই সঙ্গে সেখানে রুশ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের জন্য যে কৌশলগত হুমকির কথা বলেছেন, সেদিকে ইঙ্গিত করে ওলেক্সি দানিলভ জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা করেননি।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী