কমলগঞ্জে চা-বাগান থেকে বনরুই উদ্ধার
কমলগঞ্জের ফুলবাড়ি চা-বাগান থেকে অক্ষত অবস্থায় বিপন্ন বনরুই উদ্ধার করেছে বনভিাগ।বুধবার দুপুরে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ (সিইইউ) টিম সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্রের নেতৃত্বে ফুলবাড়ি চা বাগান থেকে এ বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বনরুই লাউয়াছড়ার জানকিছড়া ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে নিবিড় পর্যবেক্ষনে রয়েছে বলে জানা গেছে। উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, লাউয়াছড়া বিট কর্মকর্তা মামুনুর রশিদ, ও স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ এর সদস্যরা। সিইউ এর সমন্বয়ক সোহেল শ্যাম জানান, মঙ্গলবার বনরুইটি কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের লোকালয়ের পাশের একটি পাহাড়ি ছড়ায় এসেছিলো। সেখানে লোকজন প্রাণটিকে অসুস্থ ভেবেছিলো। তখন প্রাণীটিকে অসুস্থ্য ভেবে ফুলবাড়ি এলাকার চন্দন বাউরির ছেলে বুধা বাউড়ি প্রাণীটিকে তার বাড়িতে নিয়ে রাখে। বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর কাছে তথ্য এলে বন বিভাগ আমাদের নিয়ে একটি পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী আমরা প্রথমে ক্রেতা সেজে বন বিভাগের আগে সেখানে গিয়ে প্রাণীটির সন্ধান করি। যেন বনবিভাগের লোকজনকে দেখে ভয় পেয়ে প্রাণীটিকে গ্রামের মানুষ কিছু করতে না পারে। প্রাণীটি পাওয়ার সাথে সাথে আমরা বনবিভাগকে জানালে তারাও সাথে সাথে সেখানে গিয়ে বনরুইটি উদ্ধার করেন। যারা এটি আটকে রেখেছিলো তাদের উদ্দেশ্যও খারাপ ছিলো না। তারা অসুস্থ্য ভেবেই প্রাণীটিকে এনে বাড়িতে রেখেছিলো। বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বনরুই উদ্বারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বনরুইটি এখন মোটামোটি সুস্থ রয়েছে। কয়েকদিন পর্যবেক্ষণে রেখে বনে বনরুইটি অবমুক্ত করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার