ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ পুতিনের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-২-২০২২ সকাল ৯:৫৩

ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের অভিযান থামাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন বৈঠকে বসেছে তখনই এই অভিযানের ঘোষণা দেন পুতিন। এক টেলিভিশন ভাষণে তিনি ওই ঘোষণা দেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পুতিন বলেন, রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘাত অনিবার্য। আর এটা এখন সময়ের ব্যাপার মাত্র, যখন ইউক্রেনীয় সেনারা অবিলম্বে অস্ত্র নামিয়ে রাখবে এবং বাড়ি ফিরে যাবে। ইউক্রেনকে সতর্ক করে পুতিন বলেন, কোনো রক্তপাত হলে তার জন্য তারাই দায়ী হবে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সেনাবাহিনীকে এগিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই পদক্ষেপের ফলে ইউরোপে বড় যুদ্ধের সূচনা হতে পারে। বুধবার রাতে টেলিভিশনে দেয়া ভাষণে জেলনস্কি এ সতর্কবার্তা দিয়েছেন।

জেলেনস্কি দাবি করেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছে। সংকট নিরসনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আলোচনার আমন্ত্রণে সাড়া দেননি।

ইউক্রেনের সীমান্তে অবস্থান নেয়া রুশ সেনাদের উল্লেখ করে তিনি বলেন, মস্কোর নেতৃত্ব অন্য দেশের ভূখণ্ডে তাদের এগিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে এবং এই পদক্ষেপ ইউরোপ মহাদেশে একটি বড় যুদ্ধের সূচনা করতে পারে।

জেলনস্কির দাবি, ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় দুই লাখ সেনা ও কয়েক হাজার সশস্ত্র যান মোতায়েন করেছে। রাশিয়ান নাগরিকদের কাছে শেষ মুহূর্তে নাটকীয় আবেদন জানিয়ে তিনি বলেন, আমাদের কথা শুনুন। ইউক্রেনের জনগণ শান্তি চায়। ইউক্রেনের কর্তৃপক্ষ শান্তি চায়।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী