ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে হাসপাতালে ভর্তি রোগীর স্বামীকে কুপিয়েছে সন্ত্রাসীরা


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ১:৫৫

ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি এক রোগীর স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। তার অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নারী ওয়ার্ডে এ ঘটনা ঘটে। দায়িত্বরত নার্সের সাথে কথা কাটাকাটির জেরে ওই নার্স সন্ত্রাসীদের ডেকে এনে তার স্বামীকে কুপিয়ে জখম করিয়েছে বলে অভিযোগ করেছেন রোগী।

হাসপাতাল সূত্রে জানা যায়, শহরের টেপাখোলা বৃন্দাবনের মোড় এলাকার বাসিন্দা রাসেল তার স্ত্রী হীরাকে নিয়ে গত ২১ ফেব্রুয়ারি থেকে ভর্তি আছেন ফরিদপুর জেনারেল হাসপাতালের নারী ওয়ার্ডে। স্ত্রী হীরাকে চিকিৎসক প্রতিদিন দুবার রক্ত পরীক্ষার নির্দেশনা দেন। রাতে জেনারেল হাসপাতালের প্যাথলজি ল্যাব বন্ধ থাকায় বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করানোর জন্য সিস্টারকে সিরিঞ্জে রক্ত টেনে দিতে বলেন হীরার স্বামী রাসেল। দায়িত্বরত সিস্টার ইলা সিকদার রক্ত টেনে দেয়া তার দায়িত্ব না জানিয়ে রাসেলের সাথে দুর্ব্যবহার করেন। এ সময় রাসেল ওই সিস্টারকে উদ্যেশ্য করে বলেন, ‘সরকারি বেতন খান, রক্ত টানবেন না কেন?’

এরপর সিস্টার ইলা শিকদার নার্স সুপারভাইজারের কাছে রাসেলের নামে নালিশ জানান এবং একই সাথে শহরের খাবাসপুর এলাকার যুবলীগকর্মী দেবাশীষ নয়নকে ফোন করে ডেকে আনেন। রাসেল নার্স সুপারভাইজারের কাছে দুঃখ প্রকাশ করে বের হওয়ার পরপরই দেবাশীষ নয়ন ও তার সাথে থাকা আরো ২-৩ জন রাসেলকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে চলে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আহত রাসেলের স্ত্রী হীরা জানান, তার শরীরের এক সাইড প্যারালাইজড। প্রতিদিন দুবার তাকে রক্ত পরীক্ষা করতে হয়। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করলে দেরি হয়ে যাবে বিধায় সিস্টারকে অনুরোধ করা হয়েছিল রক্ত টেনে দিতে। তিনি অভিযোগ করেন, সিস্টার ইলা শিকদারই দেবাশীষ নয়নকে ডেকে এনে তার স্বামীকে কোপানো হয়েছে।

নার্স সুপারভাইজার জহুরা বেগম জানান, রোগী ও নার্সের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা মিটমাট করেছি। কিন্তু এ ঘটনায় নার্স ইলা জড়িত কি-না সেটা আমার জানা নেই।

এ ঘটনায় নার্স ইলা রানী আত্মগোপনে থাকায় কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে দেবাশীষ নয়নের ফোনে যোগাযোগ করার চেষ্টা কর‍া হলেও তা বন্ধ পাওয়া যায়।

কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুজ্জামান বলেন, আহত রোগীর অবস্থা আশঙ্কাজনক। তার প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে। এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান জানান, আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। এ ঘটনার পর ওই নার্স আত্মগোপনে আছে। ঘটনার তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আমি আহত রোগী ও তার স্ত্রীর খো‍ঁজখবর নিচ্ছি।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার