ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ইউক্রেনের বিমানবন্দর দখলে নিল রাশিয়া


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-২-২০২২ রাত ৮:৩

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এরইমধ্যে দুই দেশের প্রায় ১০০ জন সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলা করে ইউক্রেনের একটি বিমানবন্দর দখল করে নিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এমআই-৮ অ্যাসাল্ট হেলিকপ্টার দিয়ে রুশ বাহিনী হোস্টমেলের আন্তোনোভ বিমানবন্দরে বড় ধরনের হামলা চালিয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া বিমানবন্দরটি দখল করে নিয়েছে। খবরে এটাকে খুবই ভয়ংকর ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। রাজধানী কিয়েভের মাত্র ১৫ মিনিট দূরত্বে এই বিমানবন্দরটি অবস্থিত।

এদিন আক্রমণের প্রথম এক ঘণ্টায় ইউক্রেনের ৪০ জনের বেশি সৈন্য এবং ১০ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটে। এদিকে ইউক্রেন দাবি করেছে, পাল্টা প্রতিরোধে রাশিয়ার অন্তত ৫০ দখলদার সৈন্য নিহত হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের কাছের একটি সড়কে রাশিয়ার চারটি ট্যাংক ধ্বংস করা হয়েছে। এছাড়া লুহানস্ক অঞ্চলের একটি শহরে ৫০ রুশ সৈন্যকে হত্যা এবং দেশটির পূর্বাঞ্চলের রাশিয়ার ষষ্ঠ একটি বিমান ভূপাতিত করা হয়েছে। এর আগে রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছিল ইউক্রেন।

তবে ফরাসি বার্তাসংস্থা এএফপি রুশ সৈন্যদের প্রাণহানির সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে। টুইটারে দেওয়া এক বার্তায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে, শচস্ত্য শহর এখন ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়ার ৫০ দখলদার সৈন্য নিহত হয়েছে। ক্রামতোর্স্ক জেলায় রাশিয়ার আরেকটি বিমান ধ্বংস করা হয়েছে। এটি নিয়ে ছয়টি বিমান ধ্বংস করা হয়েছে।

তবে সামরিক বাহিনীর বিমান এবং সাঁজোয়া যান ইউক্রেনের সৈন্যরা ধ্বংস করেছে বলে যে দাবি করা হয়েছে কিয়েভ, তা অস্বীকার করেছে রাশিয়া। ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী বলেছে, দেশের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের সীমান্তে সংঘাতে অন্তত তিন সৈন্য নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

এদিকে ইউক্রেনে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় রুশ সেনাবাহিনীর বোমা হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে জানায় বিবিসি।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, বন্দরনগরী ওডেসার বাইরের পোডিলস্ক শহরে সেনাবাহিনীর একটি ইউনিটে রাশিয়ার বোমা হামলায় ৭ জন নিহত ও আরও সাতজন আহত হয়েছেন।

এছাড়া বোমা হামলার পর থেকে পোডিলস্কে নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন। মারিউপোল শহরে বোমা হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে ইউক্রেনের পুলিশ জানিয়েছে।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী