ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

লোহাগাড়ায় "পদুয়া এশিয়ান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার"র শুভ উদ্বোধন


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৫-২-২০২২ রাত ৯:৪৭

উন্নত চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার এবং অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে লোহাগাড়া উপজেলার পদুয়ায় "এশিয়ান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিঃ" এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১ টায় পদুয়া  বাজারস্থ এন,কে, সিটি শপিং কমপ্লেক্সে  প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে  হাসপাতাল উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। হাসপিটালের চেয়ারম্যান, সাবেক উপজেলা স্বাস্হ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবদুল কাইয়ুমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হসপিটালের এম,ডি মুহাম্মদ নুরুল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম, ইব্রাহীম কবির, লোহাগাড়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি বাবু নিবাস দাশ সাগর,সাধারণ সম্পাদক সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল,হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবছার আহমেদ। হাসপাতালের পরিচালক সাংবাদিক এম.সাইফুল্লাহ চৌধুরী ও ধারাভাষ্যকার মুহাম্মদ সেলিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় হাফেজ রাশেদুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্হিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান,পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান ওমর ফারুক,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা যুবলীগের আহবায়ক মুুহাম্মদ জহির উদ্দিন,পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ, সাতকানিয়া সদর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ সেলিম উদ্দিন,চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, এন,কে, শপিং সেন্টারের স্বত্বাধিকারী নুরুল কবির কোম্পানী, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, ব্যবসায়ী নুরুল আলম কোম্পানীসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান