ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভুয়া জন্ম সনদে স্কুলছাত্রীর বাল্য বিয়ের আয়োজন, মেয়ের মাকে জরিমানা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-২-২০২২ রাত ৯:৫০
স্কুলছাত্রীর দিনভর বিয়ের আয়োজন চলছিল। সকল প্রস্তুতিও সম্পন্ন। দিন গড়িয়ে সন্ধ্যা। অপেক্ষা শুধু বরপক্ষের লোকজনের জন্য। কিন্তু বরপক্ষ আসার আগেই বিয়ে বাড়ীতে হঠাৎ ইউএনও হাজির।এসময় ইউএনও ও পুলিশের উপস্থিত টের পেয়ে ওই বিয়ে বাড়ীর লোকজন পালিয়ে গেলেও শুধু পালায়নি মেয়ের মা। আর তাকেই গুণতে হলো জরিমানা।
 
ভুয়া জন্ম নিবন্ধন (সনদ) কার্ড তৈরি ও স্কুলছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের দিঘুলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: ইশরাত জাহান ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
 
স্কুলছাত্রী ওই গ্রামের মো. ইয়াকুব আলীর মেয়ে। কালিহাতী উপজেলার নারান্দিয়া এলাকার এক যুবকের সঙ্গে আজ সন্ধ্যায় বিয়ে হওয়ার কথা ছিল।এ বিষয়টি ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু এ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, মেয়েটি ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছিল। দুই বছর আগে তার বাবা-মা অর্থাভাবে ৭ম শ্রেণিতে ভর্তি ঢাকার একটি গার্মেন্টসে চাকুরি নিয়ে দেয়।
 
স্কুলছাত্রীর মা জানান, ভাল সমন্ধ পাওয়ায় ঢাকা থাকার সুবাধে সেখান থেকেই বয়স বাড়িয়ে একটি জন্ম সনদ সংগ্রহ করে বিয়ের আয়োজন করা হয়েছিল।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান, দিঘুলীয়াপাড়া গ্রামে এক স্কুলছাত্রীর ভুয়া সনদে বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
 
পরে বিয়ের সকল আয়োজন পণ্ড করাসহ বাল্য বিয়ে বন্ধ ও ঘটনাস্থলে মেয়ের মাকে পেয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বাল্য বিয়ে রোধে অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার