নাগরিকদের বন্দুক দিচ্ছে ইউক্রেন, শেখাচ্ছে বোমা তৈরি
টানা উত্তেজনার মধ্যে শেষ পর্যন্ত ইউক্রেনে হামলা চালিয়েই বসল রাশিয়া। বৃহস্পতিবার ভোরের দিকে হামলার সূত্রপাত হয়। গোটা বিশ্বের নজর এখন এ দুই দেশের দিকে।
রুশ সেনাদের হামলার মুখে পিছিয়ে নেই ইউক্রেন। দেশটি দাবি করছে, তাদের সৈন্যরা এ পর্যন্ত সহস্রাধিক রুশ সেনাকে হত্যায় সমর্থ হয়েছে। পাশাপাশি যুদ্ধ সরঞ্জামও ধ্বংস করছে।
এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কিয়েভের কাছে সৈন্যরা একটি বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। পাশাপাশি ইউক্রেনের বিশেষ বাহিনীর ২০০ সৈন্যকে হত্যা করেছে।
এ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জনগণের উদ্দেশে রুশ আগ্রাসন রুখে দেওয়ার ডাক দিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত স্বেচ্ছাসেবীদের ১৮ হাজার বন্দুক দেওয়া হয়েছে। পাশাপাশি বোমা তৈরির কৌশল শেখানো হচ্ছে।
এর মধ্যেই আবার রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সেনাবাহিনীর উদ্দেশে নেতৃত্ব উৎখাতের আহ্বান জানিয়েছেন। এদিকে, ইউক্রেনের ডাকে বেলারুশের রাজধানী মিনস্কে রাজি রাশিয়া, এমনটিই বলছে ক্রেমলিন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিকে অন্যতম বড় হামলার ঘটনা হিসেবে বলা হচ্ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনে আনুমানিক এক লাখ বাসিন্দা ইতোমধ্যে তাদের ঘরবাড়ি ছেড়েছে। পরিস্থিতির অবনতি ঘটলে ৫০ লাখ পর্যন্ত মানুষ ইউক্রেনে ঘরছাড়া হতে পারে বলে আশঙ্কা সংস্থাটির।
এমএসএম / জামান
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ