ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ইয়াসের আঘাতে পশ্চিমবঙ্গে নিহত ৩


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৫-২০২১ দুপুর ১২:৫১

ঘূর্ণিঝড় ইয়াস এখনো তার পূর্ণ তাণ্ডব শুরু করেনি; কিন্তু বৈরী আবহাওয়া ও ভারি বৃষ্টিতে ইতোমধ্যে পশ্চিমবঙ্গে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স ও ভারতের জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার (২৫ মে) রাত থেকেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোতে শুরু হয়েছে বজ্রসহ ভারি বর্ষণ। মৃত তিনজনের মধ্যে দুজন মারা গেছেন বজ্রাঘাতে ‍এবং অপর একজন মারা গেছেন অতিবৃষ্টির ফলে দেয়ালধসের কারণে। তবে উড়িষ্যা থেকে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আসেনি। দুই রাজ্যের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলো থেকে ইতমধ্যে ২০ লাখেরও বেশি মানুষকে নিরপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্য অভিমুখে প্রবল গতিতে ধেয়ে আসছে ইয়াস। এই দুই রাজ্যের বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকাগুলোতে বুধবার সকাল থেকেই দাপট দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গের দিঘায় ইতোমধ্যে শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস। সমুদ্রের অবস্থা উত্তাল। দিঘার গার্ডওয়াল টপকে ঢুকছে সমুদ্রের পানি। পানি ঢুকছে মন্দারমণিতেও। সেখানকার সমুদ্রসংলগ্ন দোকানসহ কয়েকটি হোটেলেও পানি ঢুকেছে। পরিস্থিতি মোকাবেলায় মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের ১০টি জেলায় সেনা নামানো হয়েছে।

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে দিঘা থেকে ৮০ কি.মি দূরে রয়েছে ‍ইয়াস। উড়িষ্যার ধামরা থেকে এই মুহূর্তে ৪০ কিলোমিটার ও বালেশ্বর থেকে ৮০ কিলোমিটার দূরে রয়েছে অতিশক্তিশালী ঘূর্ণিঝড়টি। সকালেই ইয়াস আছড়ে পড়তে শুরু করেছে ধামরা ও বালেশ্বরের মাঝামাঝি স্থলভূমিতে। ঘূর্ণিঝড় ইয়াসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাবে উড়িষ্যার বেশিরাভাগ এলাকায় ভারি বৃষ্টি ও ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যাবে। এছাড়া উপকূলবর্তী এলাকায় জলোচ্ছাসের সময় সেখানে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা হতে পারে ২ থেকে ৪ মিটার পর্যন্ত।

এক সপ্তাহের ব্যবধানে এই নিয়ে দুটি বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত হানল ভারতে। গত সপ্তাহে ভারতের গুজরাট ও মহারাষ্ট্র রাজ্যে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় তওকত। দেশটির দুর্যোগ ব্যবস্থাপণা বিভাগের তথ্য অনুযায়ী, তওকতের আঘাতে অন্তত ১৫০ মানুষের মৃত্যু হয়েছিল।

সূত্র : রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া

জামান / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের