ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

টিকা না নিলে ট্রেড লাইসেন্স বাতিল : ‍আতিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-২-২০২২ দুপুর ২:৩১

করোনা টিকা না নেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, এখন থেকে যারা নতুন করে ট্রেড লাইসেন্স নিতে যাবেন, তাদের টিকা কার্ড থাকতে হবে। এছাড়া যেসব দোকানদারের টিকা কার্ড থাকবে না তাদের লাইসেন্স বাতিল করা হবে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে গণটিকাদান কর্মসূচি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানান।

মেয়র আতিকুল ইসলাম বলেন, সরকার সারাদেশে বিনামূল্যে টিকা দিচ্ছে। ভোটার আইডি কার্ড এবং জন্মনিবন্ধন না থাকলেও মোবাইল নম্বর দিয়ে টিকা পাচ্ছে মানুষ। এখন কেউ যদি হেলা করে টিকা না নেন, তা অপরাধ হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, ডিএনসিসি এলাকায় ৫৪টি ওয়ার্ডের ৪৮৬টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম চলছে। পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। আজ যারা টিকা না নেবে, তাদের বিরুদ্ধে ১ মার্চ থেকে অভিযান শুরু হবে। ডিএনসিসির ১০টি অঞ্চলে ১০ জন ম্যাজিস্ট্রেট নামানো হবে। কোনো দোকানদারের করোনা টিকা কার্ড না থাকলে ট্রেড লাইসেন্স বাতিল হবে। আর যারা নতুন করে ট্রেড লাইসেন্স নিতে যাবেন, টিকা কার্ড ছাড়া তাদের লাইসেন্স দেওয়া হবে না।

পোশাক শ্রমিকরা টিকা নিচ্ছেন জানিয়ে মেয়র বলেন, শ্রমজীবী মানুষের মধ্যে পোশাক শ্রমিকেরা অন্যতম। তাদের টিকার আওতায় আনতে মালিকদের সঙ্গে কথা হয়েছে। আজ তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব