ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু সেতু দেখতে যাওয়ার পথে বেপরোয়া ট্রাকের চাপায় নারীর হাত বিচ্ছিন্ন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-২-২০২২ দুপুর ৩:৫০

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দেখতে যাওয়ার পথে বালুবাহী ট্রাক-মাহিন্দ্রয় সংঘর্ষে একই পরিবারের ৮ সদস্য দুর্ঘটনায় পড়েন। এ ঘটনায় মোছা. চায়না বেগম (৫০) নামে এক বৃদ্ধার শরীর থেকে হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম।

আহত নারী ঘাটাইল উপজেলার দেউলিয়াবাড়ী ইউনিয়নের পাকুটিয়া চকপাড়া গ্রামের মো. আবেদ আলীর স্ত্রী। আহত নারীর জামাতা মো. কাবিল বলেন, একটি মাহিন্দ্র ভাড়া করে বঙ্গবন্ধু সেতু দেখতে যাচ্ছিলাম আমরা ৮ সদস্য। পথিমধ্যে ওই সড়কের বাগবাড়ী পৌঁছলে জিগাতলা নামক বালুঘাট থেকে বেপরোয়া গতিতে আসা একটি বালুবোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো ট-২০-৫৪৫১) মাহিন্দ্রটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলে আমার শাশুড়ির শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় আমিসহ বেশ কয়েকজন আহত হয়েছি।

তিনি ‍আরো বলেন, সংঘর্ষের পর পুলিশ ও স্থানীয়রা ভূঞাপুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা গুরুতর আহত অবস্থায় শাশুড়িকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সাল বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করাসহ মাহিন্দ্রটিকে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার