ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে গণটিকাদান কার্যক্রম শুরু


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৬-২-২০২২ বিকাল ৫:৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের মতো কমলগঞ্জে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কমলগঞ্জ পৌরসভা কার্যালয়, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, পৌর মেয়রের বাড়ি ও কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৯টি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে টিকাদান শুরু হয়।

সরেজমিন কমলগঞ্জ উপজেলার বিভিন্ন টিকাকেন্দ্র ঘুরে দেখা যায়, করোনার টিকার প্রথম ডোজ নিতে সকালের দিকে মানুষ কম থাকলেও দুপুর থেকে টিকা নিতে হুমড়ি খেয়ে পড়েন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মনে হচ্ছে মানুষের মধ‍্যে একটা উৎসবের আমেজ বিরাজ করছে।

এদিকে সকাল থেকে বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। আলাপকালে পৌর মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের কারণে দ্রুততম সময়ের মধ্যে করোনার টিকা আমদানি করা সম্ভব হয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই মানুষ বিনামূল্যে করোনার টিকা গ্রহণ করতে পারছেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান