সদ্য ঘোষিত পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি থেকে ৯ জনের পদত্যাগ
দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাইকগাছা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদনের তিন দিনের মধ্যে পদত্যাগ করলেন ৯ জন। আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া ব্যক্তিদের মধ্যে মাদককাণ্ডে জড়িতসহ আওয়ামী লীগের সাথে আঁতাতের নানাবিধি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে একযোগে ৭ জন যুগ্ম-আহ্বায়ক এবং দুজন সদস্য পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগপত্রে ঘোষিত কমিটি বিলুপ্ত ঘোষণা করে একটি পরিছন্ন আহ্বায়ক কমিটি ঘোষণার দাবি জানান তারা।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অনিক আহমেদ বলেন, কেন্দ্র থেকে যাচাই-বাছাই করেই কমিটি পাস করেছে। তাছাড়া এখানে বিভাগীয় নেতৃবৃন্দ ছিলেন, যারা সকলের তথ্য যাচাই-বাছাই করেছেন। নেতৃবৃন্দ যাকে নেতৃত্ব দেয়ার যোগ্য মনে করেছেন, তাদেরই কমিটিতে পদ দিয়েছেন। এখানে যদি কারোর আপত্তি থাকে, সে পদত্যাগ করবে কি থাকবে সেটা তার ব্যাপার।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত