রাশিয়া-ইউক্রেন সংঘাত বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে : আইএমএফ
রাশিয়া-ইউক্রেন সংঘাতে উদ্বেগ ও হতাশা প্রকাশ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, এই সংঘাত এমন এক নাজুক সময়ে হচ্ছে যখন সারা বিশ্বে কোভিড-১৯ মহামারী অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল। এখন সেই পুনরুদ্ধার প্রক্রিয়ার বহু অর্জন হুমকিতে পড়বে। যার প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে। খবর বিবিসির।
চলমান পরিস্থিতিতে আইএমএফের বোর্ডসভায় আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুক্রবার অনুষ্ঠিত বোর্ডসভায় আমি সদস্যদের আশস্ত করেছি যে, আমরা যত দূর সম্ভব, যত পদ্ধতিতে সম্ভব ইউক্রেনকে সহায়তায় কাজ করে যাব। আমরা বিশ্বব্যাংক গ্রুপ এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গেও হাতের সঙ্গে হাত মিলিয়ে ইউক্রেনের সহায়তায় কাজ করব যাতে করে দেশটির সর্বোচ্চ উপকার নিশ্চিত হয়।
বর্তমান পরিস্থিতিতে কিভাবে সহায়তা করা যায় সে বিষয়ে ইউক্রেন কতৃর্পক্ষের সঙ্গেও আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেন কর্তৃপক্ষ ইতিমধ্যে সহায়তা চেয়েছে। নীতিসহায়তা ছাড়া ২২০ কোটি ডলারের তাত্ক্ষণিক সহায়তা তহবিল প্রস্তুত রয়েছে। সংঘাতের কারণে ইউক্রেন ছাড়াও এই অঞ্চলে এবং বিশ্বের অন্য অঞ্চলে উল্লেখযোগ্য অর্থনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে। আমরা সম্ভাব্য প্রভাবগুলো মূল্যায়ন করছি। আমরা আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সদস্যদের প্রয়োজনীয় সমর্থন দিতে প্রস্তুত রয়েছি বলে তিনি উল্লেখ করেন।
জামান / জামান
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ