কেশবপুরের এ জনপদ সাহিত্য সংস্কৃতিতে অনন্য
কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, পাঁজিয়ায় সুসাহিত্যিক কবি মনোজ বসু, ধীরাজ ভট্টাচার্য্য, মানকুমারী বসু জন্মগ্রহণ করেছেন। সাহিত্যের প্রতি অনুরাগ থেকেই এক যুগের বেশি সময় ধরে এখানে বইমেলা হয়ে আসছে। এ জনপদ সাহিত্য সংস্কৃতিতে অনন্য। কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, সাহিত্যপ্রেমী ও শিক্ষার্থীদের আগমন ঘটে। গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশারের কেশবপুরের ঐতিহ্যবাহী পাঁজিয়ায় চার দিনব্যাপী বইমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন।
পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে ওই বইমেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, সাহিত্যপ্রেমী ও শিক্ষার্থীদের আগমন ঘটে। বইমেলার ১১টি স্টলে মুক্তিযোদ্ধা বিষয়ক বই, কাব্যগ্রন্থ, কবিতা, ছোটগল্প, ছড়া, উপন্যাসসহ বিভিন্ন লেখকের বই ছিল। চার দিনব্যাপী এ বইমেলা শেষ হবে আগামী ৪ মার্চ।
পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীনের সভাপতিত্বে ও লেখক রিয়াজ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- কথাসাহিত্যিক হোসেন উদ্দীন হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুবোল দেবনাথ এবং রাজনগর বিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুণ্ডু। স্বাগত বক্তব্য দেন পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের সভাপতি জাকির হোসেন লাল্টু এবং বইমেলা উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক হাদিউজ্জামান জয়।
বইমেলায় পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ, দশক সাহিত্য সংসদ, দেশ সংগীত একাডেমি, মাতৃভূমি, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়, বন্ধু বুক স্টল, মনোজ বসু খেলাঘর আসরসহ বিভিন্ন স্টলে ছিল বইয়ের পসরা। এছাড়া বইমেলাকে কেন্দ্র করে এসেছে নাগরদোলা। ২০০৬ সাল থেকে কেশবপুরের পাঁজিয়ায় এ বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান