ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কিয়েভে তুমুল সংঘর্ষ, প্রাণ গেল ৬ বছরের শিশুর


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-২-২০২২ দুপুর ১১:৪৭

রুশ বাহিনীর অভিযান চতুর্থ দিনে গড়াল। তাদের অগ্রযাত্রা ঠেকাতে আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের যোদ্ধারা। শনিবার কিয়েভের বিভিন্ন জায়গায় উভয়পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। এতে প্রাণ গেছে ৬ বছর বয়সী এক শিশুর। আহত হয়েছেন বেশ কয়েকজন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমাঞ্চলীয় একটি জেলায় ভারী বন্দুকযুদ্ধ হয়। ওই এলাকায় যুদ্ধের সময় ছয় বছরের এক ছেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ইউক্রেনের স্থানীয় একটি হাসপাতাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

কিয়েভের ওখমাদিত হাসপাতালের চিকিৎসক সের্হি বেরনিসুক বলেন, ‘আহতদের মধ্যে দুই কিশোর এবং তিনজন প্রাপ্ত বয়স্ক রয়েছে’।

চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারাচ্ছেন। দেশটির অধিকাংশ জায়গায় যুদ্ধ অব্যাহত থাকায় হতাহতের সঠিক সংখ্যা এখনও জানাতে পারেনি কিয়েভ।

এদিকে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে পশ্চিমাদেশগুলো। অবিলম্বে তা পাঠানোর চেষ্টা চলছে বলেও জানা রাষ্ট্রপ্রধানরা।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী