যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. জামাল ভুট্টো (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের পাশে বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হক সুমন জানান, খবর পেয়ে যাত্রাবাড়ীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের পাশে বিদ্যুৎ অফিসের সামন থেকে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, এলাকার লোকজনের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ভ্যানচালক। ভ্যান চালিয়ে যাওয়ার সময় লাব্বাইক পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এসআই আজিজুল জানান, জামাল ভুট্টোর বাড়ি নাটোরে সিংড়া উপজেলার বলিবাড়ী গ্রামে। তার বাবার নাম মো. মজিবুর রহমান। বর্তমানে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে থাকতেন।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ