ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় মামলাবাজ টিপু গাজীর বিরুদ্ধে জমি ও ঘের মালিকদের মানববন্ধন


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৭-২-২০২২ দুপুর ১:২
খুলনার পাইকগাছায় বিচারের দাবিতে টিপু গাজীর বিরুদ্ধে জমি ও ঘের মালিকরা মানববন্ধন করেছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে পাইকগাছা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের পাশে মানববন্ধনে উপজেলার কচুবুনিয়া, মঠবাটি, ভেটকা, ঘোষাল চককুলতলা, বয়রা মৌজার জমি ও ঘের মালিকরা উপস্থিত ছিলেন।
 
মানববন্ধনে মালিকরা বলেন, ঘোষাল গ্রামের কামাল আহম্মেদ শহীদ নেওয়াজ (টিপু গাজী) একজন মামলাবাজ, দখলকারী, অত্যাচারী ও ষড়যন্ত্রকারী ব্যক্তি। অত্র মৌজায় তার সামান্য জমি থাকলেও সে নিজ জমির পরিমাণের চেয়ে বেশি জমি অবৈধ দখলে রেখে  আমাদের নামে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে নিঃস্ব করছে। টিপু গাজী খুলনায় থাকার সুবাদে গ্রামাঞ্চলের নিরীহ মানুষের নামে মামলা, লিগ্যাল নোটিস দিয়ে যাচ্ছে। ৭নং গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম এলাকার জমির মালিকদের পক্ষে কথা বলায় তার নামেও লিগ্যাল নোটিস দিয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ যানাই।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, এসএম মোজাম্মেল হক, এমএম জাহাঙ্গীর আলম, আজু মোল্লা, মোবারক সরদার, রেজাউল করিম, মনোজ বিশ্বাস, সাজ্জাত নায়েব, নুরু শেখ, মোজাহার গাজী, সুব্রত সরদার, আফছার উজ্জামান, আবু হাসান, নাজমা আক্তার, আসলাম পারভেজ, আলমগীর হোসেন, জাকিরুল নায়েব, আলিম সরদার।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার