ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রশাসনের সহযোগিতা চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-২-২০২২ দুপুর ১:৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি নিরীহ পরিবারের সদস্যরা সৎমা ও ভাইয়ের নির্যাতন, মামলা-হামলাসহ হয়রানির হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে পরিবারটি। 

সংবাদ সম্মেলনে বক্তব্যে রাখেন- ভুক্তভোগী পরিবারের সদস্য রফিকুল ইসলাম, তারিকুল ইসলাম, শাহজাহান, ফাতেমা বেগম, সায়মা আক্তার, রাহিমা আক্তার, হালিমা আক্তার, শামিমা আক্তার, সাহারা বেগম। 

ভুক্তভোগীরা অভিযোগ করেন, আমাদের বাড়ি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার সদর এলাকায়। বাবার নাম সাইজদ্দিন মিয়া। ১৯৮৮ সালে আমাদের মা অজুফা খাতুন মারা যান। আমাদের মায়ের ঘরে ৪ ভাই ও ৬ বোন। অসুস্থ হয়ে এক ভাই মারা যান। মা মারা যাওয়ার পর বাবা তাহেরা বেগম নাকে এক নারীকে বিয়ে করেন। বিয়ের এক বছর পর দ্বিতীয় মাও মারা যান। এরপর বাবা সাইজউদ্দিন মিয়ার অঢেল সম্পদ দেখে ১৯৮৯ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার নুর হোসেনের মেয়ে গোলনাহার আক্তার আঁখি তৃতীয় বিয়ে করেন। সে ঘরে আতিকুল ইসলাম শান্ত নামে এক সৎভাই হয়। সৎমা ও ভাই মিলে আমাদের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে।

তারা ‍আরো বলেন, বর্তমানে আমাদের বাবা সাইজউদ্দিন মিয়া বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। অসুস্থ্যতার সুযোগে বাবার অনেক সম্পত্তি সৎমা ও ভাই জোরপুর্বক রেজিস্ট্রি করে নিয়েছে। এমনকি আমাদের বাড়ি থেকে উচ্ছেদেরও চেষ্টা করা হচ্ছে। এসবের প্রতিবাদ করায় আমাদের ভাই-বোন ও ভাইদের স্ত্রীদের নামে একাধিক মামলা দিয়েছে সৎমা ও ভাই। সৎমা ও ভাই বাবাকে দিয়েও আমাদের নামে মামলা দিয়ে জেল খাটিয়েছে।

নির্যাতন, মামলা-হামলাসহ হয়রানির হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার